হোম > জাতীয়

দেশে ফিরেছেন ৪৯,৯৮২ বাংলাদেশি হাজি

স্টাফ রিপোর্টার

গত ২৬ মে অনুষ্ঠিত চলতি বছরের হজ শেষ করে গত বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

এক কর্মকর্তা জানান, 'তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১১৬টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।'

হজ অফিস জানিয়েছে, এ পর্যন্ত ১১৬টি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ৪,২৮৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৪৫,৬৯৩ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৯ জন বাংলাদেশি হজযাত্রী্ত৩৩ জন পুরুষ ও ১৬ জন মহিলা্তইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ৩৫ জন মক্কায়, ১৩ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা যান। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এছাড়া, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪০১ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৫ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬১,৪৭৩ জনকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক ২৭,৩১৫ জন হাজিকে সেবা প্রদান করেছে।

চলতি বছরের হজ কার্যক্রম গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়।

ফিরতি হজ ফ্লাইট গত ৩০ মে শুরু হয়েছে এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাল মন্ত্রিসভা

উপ-উপাচার্য পদ থেকে এমাজউদ্দিন কন্যা ড. দিল রওশনকে অব্যাহতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাঁচ জেলায় নতুন এসপি

বাজেট-পরবর্তী অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবায় ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

জুলাই শহীদ-আহতদের আবাসনে ৩০০ কোটি, ভাতাভোগী বাড়ছে ১৮৫৭

কমছে মোবাইলের দাম ও কলরেট