হোম > জাতীয়

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) আসন্ন নির্বাচনকে ‘একতরফা’ দাবি করে এটি বন্ধের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদপ্রার্থী ও বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। একইসঙ্গে অবশিষ্ট জেলা কমিটিগুলো গঠন হওয়ার আগপর্যন্ত অ্যাডহক কমিটি দিয়ে অ্যাসোসিয়েশনের কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন তিনি। মিল্টন বগুড়া জেলা বিএফএ‘রও সভাপতির দায়িত্বে রয়েছেন।

রোববার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিএফএ‘র বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদ মিল্টন বলেন, এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি একটি পাতা‌নো নির্বাচন। বিগত সম‌য়ে যারা আওয়ামী লীগের সু‌বিধা‌ নি‌য়ে‌ছে এবং আওয়ামী লীগের দোসর তাদের বিজয়ী করতে একতরফাভাবে কেবল একটি পক্ষকে মনোনয়নপত্র কিনতে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে দুজন ছাড়া আর কেউ মনোনয়ন সংগ্রহ করতে পারেনি। এ কারণে এই নির্বাচন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।

আসন্ন নির্বাচনে ‘একটি পক্ষকে বিজয়ী করার অপচেষ্টায়’ উদ্বেগ জানিয়ে এ সময় বক্তারা বলেন, পাতানো নির্বাচনের মাধ্যমে একটি মহল বিএফএকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে দেশের কৃষকদের আবারও সার সিন্ডিকেটের কাছে জিম্মি করার অপচেষ্টা চলছে। সেই সঙ্গে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলেন তারা। পাশাপাশি তারা অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া বিএফএ ২০২৫ নীতিমালা বাতিল করে আগের নীতি চালু করার দাবি জানিয়েছেন।

বিএফএর পরিচালক (অর্থ) পদপ্রার্থী ও বগুড়া জেলা বিএফএর সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম বলেন, আগামী ১১ জুলাই অ্যাসোসিয়েশনের যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে আমরা প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করি না। কারণ একটি সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে প্রায় ৩০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার প্রক্রিয়া চালানো হয়েছে। বাস্তবে আমাদের দুজন (চেয়ারম্যান ও পরিচালক) ব্যতীত মনোনয়নপত্রই কিনতে দেওয়া হয়নি। সারা‌ দে‌শের ক‌মি‌টিগু‌লোর আগে নির্বাচন না দেওয়ার দাবি জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএফএ‘র সাবেক চেয়ারম্যান অলিউর রহমান, সাবেক সহসভাপ‌তি ও জাতীয়তাবাদী কৃষকদ‌লের সহসভাপ‌তি আসলাম মিয়া, বিএফএ‘র সাবেক সহসভাপতি আব্দুল হা‌লিম শিকদার, খুলনা বিএফএ‘র সভাপ‌তি শাহাদাৎ হোসেন বাদশা, সাতক্ষীরা বিএফএ‘র সভাপ‌তি শ‌ফিকুল ইসলাম শ‌ফিক, নওগাঁ জেলা বিএফএ‘র সভাপ‌তি মিজানুর রহমান মিজান, রংপুর জেলা বিএফএ‘র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।

রাজধানীর শাহজাদপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩

কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী

সংসদে প্রধানমন্ত্রীকে যারা তেল মেরে কবিতা শোনায় তাদের সময় দেওয়া হয়

সরকারি ক্রয় প্রক্রিয়ায় নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে বিল পাস

চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম

শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীদের কেউ শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের

আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম