হোম > জাতীয়

দক্ষিণা বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় প্রচুর বৃষ্টি, সমুদ্র বন্দরে সতর্কতা

স্টাফ রিপোর্টার

দক্ষিণ-পশ্চিমা মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমূদ্রবন্দরসমূহে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য দেশের প্রধান চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে বারবার তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা স্বাক্ষরিত অপর সতর্কবার্তায় রোববার বিকাল ৩টা থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্যও সতর্কতা জারি করা হয়েছে। এতে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টোগ্রাম, কক্সবাজার এবং সিলেট সমূহের উপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে বারবার এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গত শুনবার দেশের সীমানায় প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিমা মৌসুমি বায়ু। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর সক্রিয় অগ্রগতির ফলে দেশে আনুষ্ঠানিকভাবে বর্ষাকালের সূচনা হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাবে।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পযুক্ত এই বায়ুপ্রবাহ এখন দেশের মূল ভূখণ্ডে চট্টগ্রামাঞ্চলে অবস্থান করছে। মধ্যাঞ্চলে আসতে ৪৮ ঘন্টা এবং সারাদেশে সক্রিয় হতে আরো কয়েকদিন লাগতে পারে। তবে এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোসহ দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে প্রচুর মেঘমালার সৃষ্টি হয়েছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর এই আগমন কৃষিখাতের জন্য ইতিবাচক। বিশেষ করে আমন ধানের বীজতলা তৈরি ও চাষাবাদের জন্য এই বৃষ্টিপাত অত্যন্ত সহায়ক হবে।

তবে এখনো মৌসুমি বায়ু সারাদেশে সক্রিয় না হওয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টি না হলেও সোমবার সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া রোববার বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে কোথাও কোথাও প্রচুর বৃষ্টি হয়েছে। এসব এলাকায় ৫০ মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে সকাল ছয়টা নাগাদ মাদারীপুরে সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ডে ৮১, যশোরে ৫৭, টাঙ্গাইলে ও সিলেটে ৫৫, ভোলায় ৫০মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়াও দেশের ময়মনসিংহ ব্যতীত প্রতিটি বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওইসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছিল।

এদিকে আগের দিনের তুলনায় রোববার তাপমাত্রা কিছুটা কমেছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; যা আগেদিন নোয়াখালীতে ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে রাজধানীতে তাপমাত্রা আগের দিনের মতো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি। তবে সোমবার তাপমাত্রা অপরিবর্তত থাকলেও মঙ্গলবার সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, চট্টগ্রাম অঞ্চলে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা সারাদেশে ছড়াতে মধ্যজুন লেগে যেতে পারে। ফলে আগামী ১২ কিংবা ১৩ জুন থেকে বর্ষার বৃষ্টির আমেজ শুরু হতে পারে।

তিনি আরো বলেন, এখনোই তাপপ্রবাহ প্রশমিত হচ্ছে না; মৌসুমি বায়ু সারাদেশে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনে বৃষ্টির পরিধি বাড়বে। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বাতাসের গতিবেগ থাকতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে দেশের নদ-নদীর পানি বাড়তে পারে এবং নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বর্ষার আগমনে জনজীবনে স্বস্তি ফিরলেও, আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষার শুরুতে বজ্রপাতের হার বেশি থাকে, তাই আকাশ মেঘাচ্ছন্ন থাকলে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী সপ্তাহ থেকে দেশে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। সেই সঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে, যা চলমান ভ্যাপসা গরম থেকে জনজীবনে স্বস্তি নিয়ে আসবে।

কেআইবি ও এ্যাব নেতাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’-এর অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ওলামা গ্রাহক ফোরামের মানববন্ধন

আজ সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে: স্পিকার

কড়া হেডমাস্টার হিসেবে নয়, আপনাকে নারীবান্ধব স্পিকার হিসেবে দেখতে চাই

বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব ও বিএইচআরএফ সমঝোতা সই

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সুযোগ নেই

হাসপাতাল নিজেই আইসিইউতে: সংসদে সানসিলা জেবরিন

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: বিদ্যুৎমন্ত্রী

অনিয়মের বিষয়ে জানতে ইরাকস্থ বাংলাদেশ দূতাবাসকে মন্ত্রণালয়ের চিঠি

রাজধানী থেকে প্রকাশিত পত্রিকার সংখ্যা জানালেন তথ্য প্রতিমন্ত্রী