হোম > জাতীয়

কড়া হেডমাস্টার হিসেবে নয়, আপনাকে নারীবান্ধব স্পিকার হিসেবে দেখতে চাই

সংসদে এমপি রানু

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর দিনে বিএনপির ৩৬ জনসহ সংরক্ষিত বাকি সংসদ সদস্যরা যোগ দিয়েছেন। রোববার অধিবেশন শুরুর দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যে কারণে বলে উঠেছেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কারণে আজকের সংসদ কালারফুল লাগছে।

এক পর্যায়ে সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সুযোগ পান বিএনপি দলীয় সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখতে গেলে স্পিকার তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি প্রশ্ন করেন; সময় বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তখন সংসদ সদস্য রানু বলেন, মাননীয় স্পিকার আপনাকে আমরা কড়া হেডমাস্টার হিসেবে দেখতে চাই না। নারীবান্ধব স্পিকার হিসেবে দেখতে চাই।

এ সময় সংসদ সদস্যদের অনেককেই মৃদু হাসতে দেখা যায়।

রেহেনা আক্তার রানু স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনি সাতবারের মতো এমপি হয়েছেন। আমিও আপনার মতো সাতবার এমপি হতে চাই।

এ সময় স্পিকার তাকে মজার ছলে বলেন, বক্তব্য দিয়ে তো সাতবারের এমপি হওয়া যায় না। আপনারা এলাকার মানুষের সঙ্গে মিশে কাজ করেন। সাতবার কেন, ২৭বার এমপি হতে পারবেন ইনশাআল্লাহ।

এরআগে সংসদ সদস্য হিসেবে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান রেহেনা আক্তার রানু। একইসঙ্গে নারী সদস্যদের যেন কথা বলার সুযোগ দেওয়া হয় সে ব্যাপারেও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

শাহজালাল বিমানবন্দরের আগুনে শর্ট সার্কিটের আভাস, উঠছে গাফিলতির প্রশ্ন

ফুল ফুটুক আর নাই ফুটুক, সংসদে আজ বসন্ত: নারী এমপি

কলেজ শিক্ষকদের দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার থেকে

কেআইবি ও এ্যাব নেতাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’-এর অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ওলামা গ্রাহক ফোরামের মানববন্ধন

আজ সংসদ অনেক কালারফুল দেখা যাচ্ছে: স্পিকার

বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব ও বিএইচআরএফ সমঝোতা সই

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার সুযোগ নেই

হাসপাতাল নিজেই আইসিইউতে: সংসদে সানসিলা জেবরিন

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটকে লোডশেডিং বলা ঠিক নয়: বিদ্যুৎমন্ত্রী