হোম > জাতীয়

হজের অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

চলতি বছরের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি/বিইএফটিএন) মাধ্যমে সরাসরি হাজিদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।

বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের অব্যয়িত অর্থ ইএফটি/বিইএফটিএনের মাধ্যমে হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে। এ টাকা পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড, নগদ বা বিকাশের কোনো তথ্য কাউকে দেবেন না।

এর আগে গত রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজ প্যাকেজে বাড়ি ভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধার্য করা হয়েছিল, তারচেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে কম রেটে সার্ভিস চার্জও মিলেছে। এর ফলে প্যাকেজের কিছু টাকা উদ্বৃত্ত রয়েছে। ওই উদ্বৃত্ত টাকা সরকারি মাধ্যমের প্রত্যেক হাজিকে ফেরত দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৫ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জনকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন। সর্বোচ্চ ফেরত পাবেন ৫৩ হাজার ৬২৪ টাকা।

এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্রমণের অনুমতি মিললেও সেন্টমার্টিন যেতে পারছেন না পর্যটকরা

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস থেকে শেনজেন ভিসা সেবা স্থগিত

শিক্ষকদের দক্ষ করতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষামন্ত্রী

চার ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

প্রবাসীদের ভোটাধিকার ও বিমানবন্দরে হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান

সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল ও বিভাগীয় ব্যবস্থা: কৃষিমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার