সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও তাঁদের স্বজনদের সঙ্গে সরাসরি কুশলাদি বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে সেনাপ্রধান ২০২৬-২০২৭ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে সর্বমোট ২৪ জন সেনাসদস্যকে সম্মাননা পদক পরিয়ে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের স্বজন, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবির সেনাসদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।