হোম > জাতীয়

কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএজের শোক

স্টাফ রিপোর্টার

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক, খ্যাতিমান কবি, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)।

শুক্রবার বিএজে প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে সংগঠনের সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এই শোক জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কবি আল মুজাহিদী ছিলেন বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম প্রধান কণ্ঠস্বর এবং সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংবাদপত্রের অপূরণীয় ক্ষতি হলো। আল মুজাহিদী দীর্ঘ কয়েক দশক দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সংবাদপত্রের সাহিত্য পাতাকে তিনি যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং নতুন প্রজন্মের লেখক ও সাংবাদিকদের বিকাশে যে অনন্য ভূমিকা রেখেছেন, তা সাংবাদিকতা ও সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গন একজন অভিভাবকতুল্য কৃতি সন্তানকে হারাল।

বিবৃতিতে তারা আরো বলেন, আল মুজাহিদী কেবল একজন বরেণ্য সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক। সাংবাদিকতা ও সাহিত্যে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে সরকার তাঁকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘একুশে পদক’-এ ভূষিত করে।

বিবৃতিতে বিএজে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন কবি আল মুজাহেদী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন। সাংবাদিকতা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে সরকার তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘একুশে পদক’-এ ভূষিত করে।

এমএমআর

ওষুধের দাম যেন ধনী-গরিব সবার নাগালে থাকে: ইউজিসি চেয়ারম্যান

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

মালয়েশিয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ ইহতেশামুল হক