হোম > জাতীয়

ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে ঘুষের মধ্যে পড়বে না: মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষের মধ্যে পড়বে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

মীর শাহে আলম বলেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।

তিনি আরো বলেন, তবে এর অর্থ এই নয় যে কাজের মান খারাপ করে বা ১০ লাখ টাকা সাশ্রয় করে ৫ লাখ টাকা নিজেরা ভাগাভাগি করার মতো অসদুপায়ে যাওয়া যাবে না। এসময় তিনি প্রকৌশলীদের মধ্যে দেশপ্রেম ও সততা বজায় রাখার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, এলজিইডির কাজের মান নিয়ে নানা সমালোচনা রয়েছে। অতীতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, স্লাব বা কার্পেটিং উঠে যাওয়া এবং পলেস্তারা খুলে পড়ার মতো ঘটনা দেখা গেছে. বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কয়েক দফা বৈঠক করা হয়েছে এবং কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

পাঁচ বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্যমন্ত্রী

চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভিডিও ধারণ ও সংরক্ষণ বাধ্যতামূলক

৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে যুক্ত হলো বাংলাদেশ

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে

গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি সম্পাদনে কাজ করছে সরকার: সংসদে পানিসম্পদমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা

দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে পরিপত্র জারি