হোম > জাতীয়

স্বস্তিদায়ক ঈদযাত্রায় ঈদের ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতরে গণপরিবহন সংকটসহ নানাকারণে বাড়তি ভোগান্তি এড়াতে ১৮ মার্চ ১ দিনের ঈদের ছুটি বৃদ্ধি অথবা বিন্যাসের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এর ফলে ঘরমুখো মানুষ ধাপে ধাপে গ্রামের বাড়ি যেতে পারবে, যা ঈদযাত্রাকে স্বস্তিদায়ক হবে বলে মনে করে সংগঠনটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দেড়কোটি মানুষ রাজধানী ছাড়বে, আমাদের গণপরিবহন সংকট, ষ্টেশন ও পথের অবকাঠামোসহ নানাকারণে স্বল্পসময়ে এতবেশী মানুষের যাতায়াতের নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা সম্ভব হয়না। এই কারণে এসব ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয়।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ০৯ দিনের লম্বা ছুটি রয়েছে। শুধুমাত্র সরকার ১৮ মার্চ ০১ দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো গেলে ঈদে ঘরমুখো যাত্রীরা ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে। মানুষের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা কমে আসবে। স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে। এহেন ভোগান্তি ও দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি ০১ দিন বাড়ানোর দাবী সংগঠনটির।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী