হোম > জাতীয়

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে আটটি বিভাগীয় শহরে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষা আগামী ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩ এপ্রিল বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বাংলা পরীক্ষা; ১০০ নম্বরের এ পরীক্ষা হবে ৩ ঘণ্টায়। অন্যান্য দিনের পরীক্ষার বিস্তারিত তথ্য কর্ম কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সহ বিস্তারিত বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা