হোম > জাতীয়

প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের চাকরির পরীক্ষা ১৬ অক্টোবর

আমার দেশ অনলাইন

প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা ‘যুব উন্নয়ন কর্মকর্তা’ পদের স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানা গেছে। পরীক্ষার্থীদের পরীক্ষার আনুষঙ্গিক তথ্য দ্রুতই মোবাইল ফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে আজ বেলা ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল অধিদপ্তর। কিন্তু পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নজরে আসার পর পরীক্ষা শুরুর ১৫ মিনিটে আগে পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

শনিবার বেলা ১১টার দিকে পরীক্ষা শুরুর আগমুহূর্তে পরীক্ষা স্থগিত করা হয়। হঠাৎ করেই স্থগিতের ঘোষণা আসায় পরীক্ষা দিতে আসা চাকরিপ্রত্যাশীরা বিক্ষোভ শুরু করেন এবং নীলক্ষেত মোড়ে অবরোধ করেন।

ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা কয়েকজন জানান, বেলা ১১টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও যখন ১১টার সময়ও পরীক্ষা শুরু হচ্ছিল না, তখন সবাই রুম থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর জানানো হয়, পরীক্ষা হবে না।

এক চাকরিপ্রত্যাশী বলেন, ‘পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা পরীক্ষা দেওয়ার আগে থেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখছিলাম, যা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রশ্ন বলে ঘুরছিল। দিন শেষে দেখলাম যে ওই প্রশ্নটাই ঘুরছিল।’

তিনি বলেন, ‘পরীক্ষা স্থগিত হয় আগমুহূর্তে, এক দিন আগেও আমাদের কিছু জানানো হয়নি। অনেক শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে আসার কারণে তাদের ২-৩ হাজার টাকা খরচ হয়েছে, কেউ হোটেলে বা আত্মীয়ের বাসায় থেকেছেন। এটি ছাত্রসমাজের জন্য একটি বড় ভোগান্তি।’

২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সারা দেশ থেকে আসা ৩ লাখেরও বেশি প্রার্থীর। রাজধানীর প্রায় ১০০ কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে অবরোধ

শিক্ষা অধিদপ্তরের দুর্নীতির সঙ্গে আপস নয়: সেলিম ভূঁইয়া

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি

‘এবার প্রশ্নফাঁসের তামাশা শুরু করল বিএনপি সরকার, ঠিক যেন আওয়ামী যুগে ফিরে যাচ্ছি’

তেলাপোকাদের কামড়ে দিশেহারা মোদি, পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২৪ ঘন্টায় হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১০৮৬

বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ

১৮৩৭ টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী