হোম > জাতীয়

ভারতকে বলেছি সীমান্ত হত্যার কথা যেন শুনতে না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আমার দেশ

সীমান্ত নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যসহ নানা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সীমান্তে যেন আর কোনো বাংলাদেশি নাগরিককে হত্যা করা না হয়, সে বিষয়েও অবগত করা হয়েছে বলে জানান তিনি।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এটি একটি রুটিন সৌজন্য সাক্ষাৎ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত ও নিরাপত্তার মতো বিষয়ে ব্যাপক সম্পৃক্ততা রয়েছে।

গত দেড় বছরে ভারতের কনস্যুলেট ও ভিসা অফিসগুলোতে বিভিন্ন সময় হামলার ঘটনায় বন্ধ রয়েছে ভিসা কার্যক্রম। এ বিষয়ে তিনি বলেন, নিরাপত্তার কারণে তারা পূর্ণাঙ্গ সক্ষমতায় কাজ করতে পারেনি। তবে তারা আমাদের আশ্বাস দিয়েছে যে ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করা হবে।

বাংলাদেশ পারস্পরিক স্বার্থ, মর্যাদা ও শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে সহযোগিতা চায় জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চাই। কূটনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য সব ক্ষেত্রে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশা করি।

দুই দেশের অমীমাংসিত সমস্যা সমাধানে নিরবচ্ছিন্ন আলোচনার ওপর জোর দিয়ে তিনি বলেন, ধারাবাহিক আলোচনার মাধ্যমেই অনেক সমস্যার সমাধান সম্ভব।

বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি সীমান্ত হত্যার বিষয়টি তুলেছি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার কথা আর শুনতে না হয়। আমরা চাই বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত বৈঠক হোক, যাতে এ ধরনের ঘটনা যতটা সম্ভব এড়ানো যায়।

কলাপাড়া ও রাঙ্গাবালীকে আদর্শ উপজেলায় রূপান্তর করতে চাই

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

ফ্যাসিবাদের দোসররা ভারতে বসে পোশাকশ্রমিকদের উসকানি দিচ্ছে: ঐক্য ফোরাম

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

মহাখালীর কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে নওগাঁ সীমান্তে নতুন বিওপি

পাঁচ দিনের যৌথ বিমান মহড়া শেষ করল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’