হোম > জাতীয়

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে আসছে নতুন নির্দেশনা

আমার দেশ অনলাইন

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা না থাকলে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া যাবে না, এমন শর্ত যুক্ত করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিন, শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধানের নিয়োগের শর্তে সব মিলিয়ে ১৫ বছর এবং ১২ বছরের চাকরির অভিজ্ঞতার শর্তের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানের শীর্ষ এই পদ দুটিতে কম অভিজ্ঞতাসম্পন্নদের প্রবেশ ঠেকাতে এমন শর্ত কড়া করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আজ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ সংক্রান্ত নীতিমালায় উল্লেখ করা হয়, উপাধ্যক্ষ পদে নিয়োগের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ কলেজের অধ্যক্ষ, ডিগ্রি মাধ্যমিক কলেজের উপাধ্যক্ষ অথবা স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে কিংবা এমপিওভুক্ত সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

একইভাবে স্কুল পর্যায়ে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক পদে সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনের যোগ্যতা নির্ধারণ করে।

নীতিমালা অনুযায়ী, নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রিসহ বিএড ডিগ্রি থাকা আবশ্যক। আবেদনকারীকে মাধ্যমিক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকার কথা বলা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের জন্য ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার কথা বলা হয়।

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন তথ্য দিলেন ইসি আনোয়ারুল

দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির করুন: ফকির মাহবুব আনাম

১৮ মার্চের ছুটি নিয়ে যা জানা গেল

৪ মন্ত্রণালয়-বিভাগে চুক্তিতে নতুন সচিব

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব

সরকার ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাত্র-জনতা জুলাইয়ের পথে হাঁটবে

কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

সাবেক উপদেষ্টা আদিলুরকে বিমানবন্দরে হয়রানি প্রসঙ্গে অধিকারের বিবৃতি

মেট্রোসহ সব রেলে শিক্ষার্থী-বৃদ্ধদের ২৫ শতাংশ ভাড়া ছাড়