হোম > জাতীয়

সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি কামাল গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডি সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি ৩/১ লেকপাড়ে অবস্থিত পাতাম রেস্টুরেন্টের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। পরে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সিআইডির তদন্তকারী কর্মকর্তা গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া আসামি কামালকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়া ওই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

পে-স্কেল ঘোষণায় সরকারকে ধন্যবাদ কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে অভিযোগের যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন: প্রধানমন্ত্রী

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন

সংসদে ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

ফের দেশজুড়ে ভ্যাপসা গরম

একটি শক্তিশালী দুদক প্রতিষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন ফারুক মেহেদী

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক

রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর