হোম > জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূতের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই উল্লেখ করেন যে, এই সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সুদৃঢ় হয়েছে, যার ভিত্তি শক্তিশালী হয় জিয়াউর রহমান-এর সময় থেকে।

সময়ের পরিক্রমায় এই সম্পর্ক কৌশলগত সহযোগিতায় রূপ নিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে তা আরও গভীর হয়েছে।

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও জনসম্পদ উন্নয়নসহ বহুমুখী সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন।

চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮

দেশে ইমাম-মুয়াজ্জিনের পরিসংখ্যান সরকারের কাছে নেই: ধর্মমন্ত্রী

ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

রাষ্ট্রপতির নিকট ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

অনুমোদনবিহীন এজেন্সির হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সতর্ক করলো ধর্ম মন্ত্রণালয়

বাংলাদেশিদের জন্য ফের চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

প্রাথমিকে সংগীত, নৃত্য-নাট্যকলা গ্র্যাজুয়েটদের শিক্ষকতায় নতুন সুযোগ: ববি হাজ্জাজ

৫০ বছরেও আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ

মেগা প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে মেগা দুর্নীতি