হোম > জাতীয়

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব

বিএসআরএফের সঙ্গে বৈঠকে ধর্মমন্ত্রী

আমার দেশ অনলাইন

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেওয়া হবে না, সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব।

সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে বিএসআরএফের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা বন্ধে ভারত সরকারকে অনুরোধ করা হবে। ভারত গণতন্ত্র লালন করে, এজন্য তাদের শ্রদ্ধা করি। মন থেকে তাদের আরও শ্রদ্ধা জানাব, যদি ওই দেশের সংখ্যালঘুদের আপন করে নিয়ে নিরাপত্তা দেয়।’

ধর্মমন্ত্রী বলেন, ‘ভারতে ঘটছে বলে বাংলাদেশে এমন ঘটতে দেওয়া যাবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব। তবে এখানে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, অবিচার, জুলুম সহ্য করব না।’

বিরোধী দল প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, ‘ভালো বিরোধী দল আল্লাহর রহমত। কিন্তু বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনার বদলে বিব্রত করার চেষ্টা করছে।’

এমবি

দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী