হোম > জাতীয়

আগামী নির্বাচনে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

এমএ নোমান, নিউইয়র্ক থেকে

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। স্থানীয় সময় সোমবার সকালে নিউইয়র্ক জাতিসংঘের সদরদপ্তরে এ বৈঠক হয়।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় প্রবেশ করবে বলে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে অবিহিত করেন। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন ড. ইউনূস। একইসঙ্গে ওই নির্বাচনে জাতিসংঘের সহযোগিতাও কামনা করেন তিনি। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানে সংস্থাটির প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে, আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের সঙ্গে হোটেলে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বাংলাদেশ সফর অব্যাহত রাখতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানান। বৈঠককালে মানবাধিকার সংগঠন দলের নেতৃত্বে ছিলেন রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের চেয়ারম্যান কেরি কেনেডি।

এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ খাতে চলমান সংস্কার উদ্যোগ এবং মানবাধিকার উদ্বেগ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

তিনি বলেন, আমরা সম্পূর্ণরূপে ভেঙে পড়া একটি ব্যবস্থা দিয়ে শুরু করেছিলাম। গত বছর সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার অফিসকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের প্রতিবেদনে অনেক কিছু প্রকাশ পেয়েছে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, আমরা জোরপূর্বক গুমের ঘটনা তদন্তের জন্য একটি কমিশনও প্রতিষ্ঠা করেছি। বছরের পর বছর ধরে ভয়াবহ ঘটনা ঘটেছে। মানুষকে আয়নাঘরে (আয়নাঘর) রাখা হয়েছিল, কখনো কখনো তারা কেন সেখানে ছিল তা না জেনেই। কমিশন এখনো তার সম্পূর্ণ প্রতিবেদন জমা দেয়নি, তবে আমরা নিয়মিত আপডেট পাচ্ছি। গুমের শিকার হওয়া মানুষ তাদের ভয়াবহ দুর্ভোগের কথা বলতে পারছে।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

ফুচকার টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক অ্যাসিড

অব্যবস্থাপনায় মুখ ফেরাচ্ছেন পর্যটকেরা

শাহজালালে ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩ হাজারের বেশি যাত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল

বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ বেবিচকের

গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী

এরদোয়ানের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ