হোম > জাতীয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে পল্লী বিদ্যুতের ব্যাপক প্রচারণা

স্টাফ রিপোর্টার

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে বোর্ডের ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের কাছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লিফলেট পৌঁছে দেওয়া; লিফলেট পৌঁছে দেওয়ার সময় গ্রাহকের কাছে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার যৌক্তিকতা তুলে ধরা; ১৮ লাখ প্রিপেইড গ্রাহক নিয়ে অঞ্চলভিত্তিক বৈঠক; প্রত্যন্ত পল্লির জনসাধারণের মধ্যে ‘হ্যাঁ’তে কেন ভোট দেবেন, তা জানাতে মাইকিং; দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ফেসবুক পেজে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা; দেশব্যাপী আরইবি ভবনসমূহে ড্রপ-ডাউন ব্যানার প্রদর্শন করা হবে।

সভায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, দেশের মানুষ রক্তের অক্ষরে লিখেছে তারা আর ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না। তারা একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ চায়, যেখানে ইনসাফ-ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হবে। আর এটা চাইলে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জুম প্ল্যাটফর্মের মাধ্যমে আরইবির মাঠ পর্যায়ের ৪১৭ জন জিএম-ডিজিএম বৈঠকে যুক্ত হন।

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: টুকু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

ডেঙ্গু সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা: প্রধানমন্ত্রীর চিকিৎসক

অবিলম্বে জনপ্রতিনিধিদের নৈতিক আচরণবিধি প্রণয়নের আহ্বান টিআইবির

কপ-৩১ সামনে রেখে তরুণদের ২০ দফা জলবায়ু সনদ

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিজিটালাইজেশন নিশ্চিত করলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী