হোম > জাতীয়

গোপালগঞ্জে চিকিৎসকের ওপর হামলা, হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামলার শিকার জরুরি বিভাগের চিকিৎসক ডা. অসীম কুমার ধরকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বুধবার (২৫ নভেম্বর) তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় ডা. মনোয়ারুল কাদির বিটু দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে ডা. অসীম কুমারের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি সহমর্মিতা জানান এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতালে সাংবাদিকদের ডা. বিটু বলেন, দায়িত্ব পালনরত একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন। তাই চিকিৎসকদের প্রতি রোগীর স্বজনদের সহনশীল ও ধৈর্যশীল আচরণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সহমর্মিতা বজায় থাকলে স্বাস্থ্যসেবার পরিবেশ আরও নিরাপদ ও সুন্দর হবে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করে বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা প্রসঙ্গে ডা. বিটু জানান, হাসপাতালগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাসপাতালে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এ সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপপরিচালক অধ্যাপক ডা. এস এম ই আল বাকের, সহযোগী অধ্যাপক ডা. মো. সারওয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. ওয়াসিম, সহযোগী অধ্যাপক ডা. আমিনুর রাজ্জাক, সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান, ডা. সামিউর রহমান শাহ ও ডা. মো. তফিজুল ইসলামসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

সংবাদ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীর স্বজনদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার শিকার হন জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. অসীম কুমার ধর। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় রোগীর স্বজনদের চেয়ারের আঘাতে তিনি মাথায় চোট পান।

হামলার পর ডা. অসীম কুমার ধর বুকে ব্যথা ও চাপ অনুভব করেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি

প্রস্তাবিত মজুরি বাজারমূল্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ, শ্রমিকদের সঙ্গে তামাশা

ফের দেশব্যাপী তাফসির মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারি, জানালেন যে বার্তা

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৩ বাংলাদেশি, ২৯ জন অসুস্থ

ফ্যাসিবাদ রুখতে সরকার-বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমিনুল হক

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

জোহানেসবার্গ-কেপটাউনে বিমানের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান

পুলিশের ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতেই নতুন মজুরি কাঠামো: শ্রমমন্ত্রী