হোম > জাতীয়

রাজনৈতিক দলগুলোর কাছে যে প্রত্যাশা মির্জা গালিবের

আতিকুর রহমান নগরী

রাজনৈতিক দলগুলো ভাল কাজে প্রতিযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

রোববার রাতে নিজের ফেসবুকের এক পোস্টে তিনি এ আশা প্রকাশ করেন।

ড. মির্জা গালিব লেখেন, জামায়াত ধীরে ধীরে একটা গণমুখী রাজনীতির দিকে আগাচ্ছে। সততা ও জবাবদিহিতার একটা বেটার স্ট্যান্ডার্ড তৈরি করতে চাইতেছে।

যেমন, তারা প্রকাশ্য ঘোষণার মাধ্যমে বলছে—তাদের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, সরকার থেকে পাওয়া প্রতিটি টাকার হিসাব জনসম্মুখে তুলে ধরবেন। কোনো নেতা মেয়র নির্বাচিত হলে তিনি নদীতে গিয়ে গোসল করবেন—এই প্রতীকী পদক্ষেপের মাধ্যমে নদীর পানি পরিষ্কার রাখার দায়বদ্ধতা তৈরি করতে চান।

এইটা খুবই ভাল ডেভালপমেন্ট। এইরকম পাবলিক পলিসির কমিটমেন্ট যেহেতু জনসমক্ষে আসতেছে, পরবর্তীতে আমরা নাগরিক এক্টিভিজমের জায়গা থেকে হিসাব নিতে পারব যে তাদের কথার কতটুকু বাস্তবায়ন হচ্ছে। অন্যান্য দলগুলো কি কি কমিটমেন্ট করতেছে তার সাথেও আমরা তুলনা করতে পারব।

আমরা চাই, বাংলাদেশের রাজনীতি এমন একটি জায়গায় পৌছাক, যেখানে রাজনৈতিক দলকে তার পরিকল্পনা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এবং এক রাজনৈতিক দল আরেক দলের সাথে ভাল কাজে প্রতিযোগিতা করবে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী