হোম > জাতীয়

আটকে পড়াদের আনতে আবুধাবিতেও বিশেষ ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

স্টাফ রিপোর্টার

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষে ঢাকা–চট্টগ্রাম-আবুধাবি–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

বুধবার প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করবে। একই ফ্লাইট আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টা (৫ মার্চ) ঢাকার উদ্দেশে রওনা হবে।

১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। ঢাকা-চট্টগ্রাম–আবুধাবি ফ্লাইট নম্বর: বিএস-৩৪৯ এবং আবুধাবি-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৫০।

আবুধাবি এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইত্তেহাদ সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেছে।

উল্লেখ, জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ২৮ জন ফ্লাইট ক্রু সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির জন্য আটকে আছে। দুবাই-ঢাকা বিশেষ ফ্লাইটে আজ ৪ মার্চ বিএস-৩৪২ ফ্লাইটে তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ প্রদান করা হবে।

টিকেট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬।

অনুমতি ছাড়া হজে গেলে জরিমানা, ধর্ম মন্ত্রণালয়ের হুঁশিয়ারি

৭ জুন থেকে বাজেট অধিবেশন

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

বগুড়াকে অন্যতম অ্যাভিয়েশন হাবে রূপান্তর করা হবে

পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে

দুদক পুনর্গঠনসহ একাধিক সুপারিশ টিআইবির, প্রধানমন্ত্রীর আশ্বাস

সৌরবিদ্যুতে বিপ্লব আনতে নীতিগত সহায়তা দেওয়া হবে

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি