হোম > জাতীয়

ফুলব্রাইট স্কলারশিপ বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ বাড়ানোসহ শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান ও সিতারাম সিরিন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি স্কলারশিপের সুযোগ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং বাংলাদেশে ভাষা শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।

বৈঠকে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে—এমন গবেষণায় শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। স্বাস্থ্য, কৃষি, নগরায়ণ, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সার্বিকভাবে শিক্ষা খাতের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও ফুলব্রাইট অ্যালামনাইদের দেশের উন্নয়ন কার্যক্রমে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

গ্রাম থেকে বিশ্বমঞ্চে, ১৪ বছরে জাতিসংঘে বাংলাদেশের মানবিক উদ্যোগ

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে: কর্মসংস্থানমন্ত্রী

সোমবারের মধ্যে সমাধান না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকের প্রার্থীদের

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

ডাক বিভাগে ৭ হাজার শূন্য পদ, চলতি বছর নিয়োগ হবে ২ হাজার

ডিসেম্বর চালু হচ্ছে ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’: শ্রমমন্ত্রী

বাবার ১৭ ফ্ল্যাট, অথচ ৪ হাজার টাকার বাসায় থাকি, ভাইয়ের বিরুদ্ধে বোনের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী