হোম > জাতীয়

সংরক্ষিত মহিলা আসনে ৪৯ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ ইসির

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের বৈধ ৪৯ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার এ তালিকা প্রকাশ করা হয়।

এছাড়া নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করলে আপিলেও তা বহাল রাখে ইসি। পরে উচ্চ আদালতে গিয়ে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করলে তা গ্রহণ করে ইসিকে মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশনা দিয়েছে আদালত। এ আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ না হলে জামায়াত জোটের ১৩ জনের প্রার্থীই সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত হয়ে যাবে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী, নিলুফার চৌধুরী মনি, ফাহমিদা হক এবং আন্না মিনজসহ মোট ৩৬ জন নারীর নাম রয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান, মাহমুদা আলম মিতুসহ ১২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এ জোটের প্রার্থীদের তালিকায় মনিরা শারমীনের নাম নেই। এছাড়া, সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ

প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল

হাসিনা দেশে ফিরে মামলা মোকাবিলা করবেন, আশা দুদকের

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

২৬ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী