হোম > জাতীয়

ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছেন।

মঙ্গলবার মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনকালে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ব্যবহৃত বিস্ফোরক ও আইইডি নিয়ে আলোচনা হয়। এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বোম্ব ডিসপোজাল ইউনিটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ স্যুট, অত্যাধুনিক রোবট, আধুনিক টিসিভি প্রভৃতি পরিদর্শন করেন।

সেনাবাহিনীর প্রশিক্ষণ দলে থাকা কর্মকর্তাগণ বাংলাদেশ পুলিশের অধীন বিস্ফোরক, বোমা সংক্রান্ত তথ্য ভাণ্ডার বোম্ব ডাটা সেন্টারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে এই বোম্ব ডাটা সেন্টার ও বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডাটা সেন্টারের মধ্যে তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

প্রশিক্ষণ দলের কর্মকর্তাগণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী