হোম > জাতীয়

খালেদা জিয়ার জন্য শুক্রবার সারাদেশে দোয়ার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এ বিষয়ে মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা হতে পত্র জারি করা হয়েছে।

মন্ত্রণালয় হতে জারিকৃত পত্রে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তার আশু রোগমুক্তি কামনা করে আগামী শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমআ’ বিশেষ দোয়া এবং সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বর্ণিতাবস্থায় তার আশু রোগমুক্তি কামনা করে আগামী ০৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুমআ' বিশেষ দোয়া এবং সুবিধামত সময়ে সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এ দোয়া ও প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার আইনে ‘গুজব-মানহানির শাস্তি নিয়ে উদ্বেগ, বাক্‌স্বাধীনতা সংকোচনের আশঙ্কা

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক