হোম > জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: নাহিদ ইসলাম

আমার দেশ অনলাইন

নাহিদ ইসলাম।

দেশে চলমান নাশকতা, গুপ্ত হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে চলমান অরাজকতা ও গুপ্ত হামলা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

সংসদে তিনি বলেন, গত দুই দিন ধরে দেশে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতা চলছে। পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এবং এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা তুলে ধরে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে ব্যর্থ, তা গত সাত মাস ধরেই স্পষ্ট। সংশ্লিষ্ট মন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ততটা তৎপর দেখা যায় না। এমনকি কার্যক্রম নিষিদ্ধ থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা দেশে এসে কর্মসূচি পালন করে নির্বিঘ্নে বিদেশে চলে যাওয়ার সুযোগ পাচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।

তিনি আরো বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে দীর্ঘ সময় অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা হলেও দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে সরকারের ব্যর্থতার বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতি ও সুস্পষ্ট পদক্ষেপ দাবি করেন তিনি।

গঙ্গার পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি সম্পাদনে কাজ করছে সরকার: সংসদে পানিসম্পদমন্ত্রী

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা

দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে পরিপত্র জারি

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির

হয় নিরাপত্তা নিশ্চিত করুন, নয়তো পদত্যাগ করুন: ঢাবি প্রশাসনকে ডাকসু ভিপি

উড়োজাহাজ লিজ ও ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগ করতে চায় হাইবারি

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী