হোম > জাতীয়

‘আপনি’ করে না বলায় সহপাঠীকে ছুরিকাঘাত স্কুল শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার

কথাবলার ধরনে ‘তুমি’ না ‘আপনি’—তুচ্ছ এই দ্বন্দ্বে রাজধানীর শ্যামপুরে এক স্কুলছাত্রকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) দুপুরে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে সিনিয়র-জুনিয়র বিবাদের জেরে এই রক্তাক্ত কাণ্ড ঘটে।

ছুরিকাহত স্কুল শিক্ষার্থীর নাম শাহারিয়ার সানজু (১৬)। সানজু ওই বিদ্যালয়েরই নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে সানজু স্কুলে পৌঁছামাত্রই একই বিদ্যালয়ের শিক্ষার্থী জয় তাকে ঘিরে ধরে। ‘আপনি’ করে কথা না বলে কেন সাধারণ সম্বোধন করা হয়েছে—এই নিয়ে সানজুর সাথে জয়ের বাগবিতণ্ডা শুরু হয়। তর্কের এক পর্যায়ে জয় আচমকা পকেট থেকে একটি গিয়ার চাকু বের করে সানজুর বুকের বাম পাশে ও পেটের ঠিক ওপরে সজোরে আঘাত (স্ট্যাব) করে। রক্তাক্ত অবস্থায় সানজু মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, হামলার সময় জয়ের সাথে মুহিন ও মাহিন নামের আরও দুই কিশোর উপস্থিত ছিল।

আহত শিক্ষার্থীর মামা আবু সাঈদ জানান, “শুধু ‘আপনি’ করে কথা বলা নিয়ে জয় নামের ছেলেটি সানজুর সাথে ঝগড়া বাধায়। কিছু বুঝে ওঠার আগেই ও গিয়ার চাকু দিয়ে সানজুর বুকে ও পেটে আঘাত বসিয়ে দেয়। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় সানজুকে প্রথমে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরেই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত স্কুলছাত্র সানজু বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর হলেও চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

পুলিশ জানায়, আহত শাহারিয়ার সানজু মানিকগঞ্জের হরিরামপুর থানার ডাগরখালী গ্রামের প্রয়াত মাহবুবের ছেলে। বর্তমানে সে পরিবারের সাথে ঢাকার মীরহাজীরবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকে। ঘটনার পর থেকে অভিযুক্ত জয় ও তার সহযোগীরা পলাতক রয়েছে। তাদের আটকে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে। স্কুল গেটের সামনে এমন প্রকাশ্য ও নৃশংস হামলায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সোমবার থেকে বৃষ্টির প্রবণতা বেড়ে গরম কমবে

আ. লীগের আমলে জেলে থাকলেও সরকার দলীয় নেতাদের সম্পদের পরিমাণ বেড়েছে

জুলাই আন্দোলনের চেতনা যেন নষ্ট না হয়: হুইপ নিজান

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে: তাজুল ইসলাম

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

জুলাই আন্দোলনের নেতা ও মাস্টারমাইন্ড নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য

ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ও সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

মূল্যস্ফীতি ও দুর্নীতির কারণে দরিদ্র জনগোষ্ঠী সামাজিক সুরক্ষার সুফল থেকে বঞ্চিত