হোম > জাতীয়

তুরস্কে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন সাত বাংলাদেশি নারী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

তুরস্কের আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ বৃত্তিতে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ থেকে সাতজন নারী শিক্ষার্থী ইস্তাম্বুলে পৌঁছেছেন। গত সোমবার ইস্তাম্বুলে পৌঁছানোর পর বাংলাদেশি শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষিকা মারুফা বিনতে ইব্রাহিমী।

ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তথ্য অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্সির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশন প্রথমবারের মতো বাংলাদেশি নারীদের জন্য এ ধরনের পূর্ণাঙ্গ বৃত্তির ব্যবস্থা করেছে। বৃত্তির আওতায় সাত শিক্ষার্থীর বাংলাদেশ-তুরস্ক যাওয়া-আসার বিমান টিকিট, আবাসন, খাবার, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর সম্পূর্ণ ব্যয় বহন করবে ফাউন্ডেশন।

দুই বছর মেয়াদি এই শিক্ষা কার্যক্রমে কোরআন শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকহ ও ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তাদের তুর্কি ভাষা শেখানো হবে এবং বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং তরুণীদের প্রয়োজনীয় শিষ্টাচার ও আদব-কায়দা বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন কথোপকথন পর্ব, সেমিনার, কর্মশালা ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে তাদের।

কোর্সের অংশ হিসেবে তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনে শিক্ষাসফরেরও আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশটির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষভাবে জানার সুযোগ পাবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো এ ধরনের বৃত্তির ব্যবস্থা করায় আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইস্তাম্বুলে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।

কনস্যুলেট জেনারেল মনে করে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা, ধর্মীয় জ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক যোগাযোগ আরো সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এই কর্মসূচি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আটক ১

বুধবার তাপমাত্রা আরো কমবে, দেশজুড়ে শীতের আমেজ

প্রয়োজনে আ.লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল

হাসিনা দেশে ফিরে মামলা মোকাবিলা করবেন, আশা দুদকের

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

২৬ বছরে ধর্ষণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা

স্বর্ণদ্বীপ থেকে ফিরেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হতে পারে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী