হোম > জাতীয়

সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। ২৭ ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে টাকা উদ্ধার করে।

মহাপরিচালক বলেন, ‘তার (সাইফুল আলম) বিরুদ্ধে দুদকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট তার বাসা থেকে দু’কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যা জব্দ করা হয়েছে।

সাইফুল আলমকে ১৩ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। অভিযানে তার বাসায় যে টাকা উদ্ধার করা হয়েছে, তা আদালতের পাঠানো হয়েছে।’

এর আগে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী।

সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৪তম বিএমএ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পান। তিনি বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন। সাইফুলকে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত ৩ সেপ্টেম্বর সাইফুল আলম, তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পাশাপাশি সমস্ত ব্যাংককে অ্যাকাউন্ট-সম্পর্কিত তথ্য বা নথি যেমন অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি এবং লেনদেনের বিবৃতি ইত্যাদি পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলে।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ