হোম > জাতীয়

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন

স্টাফ রিপোর্টার

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস নিয়ে সরকারের মধ্যে যে দ্বিমত আছে তা খণ্ডন করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, তরুণ-তরুণী, নারী ও শিশুদের সুস্থ রাখার অন্যতম শর্ত হলো তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখা। তাই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি।

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী কর্তৃক আয়োজিত ‘তরুণ-তরুণী, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন বলেন, তামাক যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সেটি এখন প্রমাণিত সত্য। তামাক একটি প্রাণঘাতী দ্রব্য। ধুমপায়ী ব্যক্তি যেমন এ ক্ষতির শিকার, তেমনি তার আশেপাশে যারা থাকেন পরোক্ষ ও প্রত্যক্ষ ধূমপায়ী হিসেবে তারাও এ ক্ষতির শিকার হন। তিনি বলেন, এ ভয়ংকর তামাকের আগ্রাসনে বিবিএসের তথ্যমতে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। এজন্য আজকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে এখানে সমবেত হওয়া তরুণ-তরুণী এবং নারী ও শিশুদের সাথে আমিও একাত্মতা প্রকাশ করছি।

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্র সংস্কার

উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

নিরাপত্তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: রাষ্ট্রপতি

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে ৯ দফা সহযোগিতায় সম্মত চীন

সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী

৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী