হোম > জাতীয়

২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন: নিলোফার চৌধুরী মনিকে স্পিকার

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনার অংশ হিসেবে আজকের অধিবেশনে বাজেট বক্তৃতায় অংশ নিয়েছিলেন সরকার দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তবে তার জন্য বরাদ্দকৃত সময় শেষ হয়ে যাওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন।

রোববার বিকেলে সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেট বক্তৃতা চলাকালে স্পিকার এ কথা বলেন।

এর আগে, বক্তব্যের শুরুতে বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে নিলোফার চৌধুরী মনি বলেন, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন, কওমি মাদরাসায় নাকি বরাদ্দ দেওয়া হয়নি। আমি তাকে বলতে চাই- কওমি অর্থ গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেন। সংসদে তরুণদের ৮ জন প্রতিনিধি আছেন। তারা তরুণদের নিয়ে কোনো কথা বলেন না। তারা শুধু গণভোট নিয়ে কথা বলেন।

তিনি বলেন, একজন সংসদ সদস্য তার বাবা জীবিত থাকার পরও মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করেছেন। সংসদ সদস্য হতে হলে মুক্তিযোদ্ধা হতেই হবে- এমন কোনো কথা নেই। জনগণের জন্য কাজ করলেই হয়। কিন্তু তারা মুক্তিযোদ্ধার সন্তান দাবি করতে অসত্য বক্তব্য দিচ্ছেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ওই সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন তা অনিচ্ছাকৃত ভুল। তিনি নিজেও সেটা স্বীকার করেছেন। এটা ছিল স্লিপ অব টাং। এর আগেও সংসদে এ নিয়ে জানানো হয়েছে।

রাজধানীর শাহজাদপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩

কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী

সংসদে প্রধানমন্ত্রীকে যারা তেল মেরে কবিতা শোনায় তাদের সময় দেওয়া হয়

সরকারি ক্রয় প্রক্রিয়ায় নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে বিল পাস

চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম

শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীদের কেউ শান্তিতে থাকতে পারবে না: বিএফআইইউ প্রধান

কাপ্তাই লেকে অনুষ্ঠিত হলো ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা

‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের

আ.লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক বাটপার হয়: শফিকুল আলম