হোম > জাতীয়

নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ১০ পণ্যবাহী নৌযানকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

মেঘনা নদীতে অলস পণ্যবাহী নৌযান নোঙর করে স্বাভাবিক নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১০টি নৌযানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার নিরাপদ ও দুর্ঘটনামুক্ত নৌযান চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহেরু নিগার তনুর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে (ভ্রাম্যমাণ আদালত) এ জরিমানা করা হয়।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, চ্যানেলে অলস পণ্যবাহী নৌযান নোঙর করে স্বাভাবিক নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১০টি নৌযানকে সর্বমোট ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপ-পরিচালক, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ, নারায়ণগঞ্জ; সহকারী পরিচালক (বওপ), মেঘনাঘাট নদী বন্দর; সংশ্লিষ্ট ট্রাফিক ইন্সপেক্টর এবং নৌ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

তৃণমূলে প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা সর্বাধিক গুরুত্বপূর্ণ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে

অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরে নেই শাহজালাল, কেন নেই—প্রশ্ন সাদিক কায়েমের

মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চাইলেন মন্ত্রী

তিন মাসের মধ্যে সরবে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি প্রকাশ

প্রিজন ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী