হোম > জাতীয়

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে মার্চে ৩টি ফ্লাইট

স্টাফ রিপোর্টার

বাংলাদেশিদের ফেরাতে আগামী ১২ মার্চ লিবিয়ার মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপলী থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, আইওএম প্রাথমিকভাবে মার্চ মাসে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। এর মধ্যে ১২ মার্চে মিসরাতা থেকে একটি ফ্লাইট এবং ১৯ ও ২৬ মার্চ ত্রিপলী থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটগুলো যথাসময়ে পরিচালনার জন্য বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমতিসহ অভিবাসীদের বহির্গমন ভিসা (খুরুজ নিহায়ী) অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ফ্লাইটগুলোর মাধ্যমে আইওএম-এর কাছে ইতোমধ্যে ত্রিপলী ও মিসরাতা থেকে নিবন্ধিত অভিবাসীদের বাংলাদেশে প্রত্যাবাসন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া বেনগাজী থেকে নিবন্ধিত অভিবাসীসহ নতুন আগ্রহী অভিবাসীদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রেক্ষিতে সবাইকে আশ্বস্ত করা যাচ্ছে যে, দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রতিটি সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করছে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী