স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের নির্বাচনি ইশতেহারের কোথাও শরীয়া আইন প্রতিষ্ঠার কথা নেই। আপনারা কি কোথায় বলেছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলমী বিচার ব্যবস্থা বা ইসলামী অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠা করবো? আগে তাদের মনোগ্রামের মধ্যে আকিমুদ্দিন ছিলো। এখন সেটাও আর নেই।
রোববার জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দেড় বছরের একটা অস্থির সময় ছিলো যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে। সেই সময় আমরা দেখেছি যে, যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন; ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সবকিছু তদন্তের জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘নির্বাচন ও জাতীয় স্বার্থে জুলাই সনদে সই করেছি।’