হোম > জাতীয়

মাতৃভাষা পদক পাচ্ছেন ৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ প্রদানের লক্ষে তিন দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন জোসেফ ড্যাভিড উইন্টার; তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রাখেন। বাংলাদেশ দূতাবাস, প্যারিস; মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে এ প্রতিষ্ঠান।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণা ইত্যাদি ক্ষেত্রে অনন্যসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দেশি ও বিদেশি ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক’ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক প্রদান করা হয়ে থাকে। পদকের সংখ্যা ৪টি (জাতীয় ক্ষেত্রে ২টি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ২টি ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থা)। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার প্রদান করা হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫-এ প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫ (জাতীয় ও আন্তর্জাতিক) প্রদান করবেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা প্রদান করা হয়।

এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ২১ ফেব্রুয়ারি দুপুর ৩টায় ইউনেস্কো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা বার্তা প্রদান করবেন।

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর