হোম > জাতীয়

তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

আমার দেশ অনলাইন

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী আজ শনিবার (৭ মার্চ)। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দিনটিকে ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

বিএনপি নেতাদের দাবি, সেই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৈশাচিক নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান।

১/১১ সরকারের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলেও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ জোরালো হয়। সে সময় তার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয়।

বিএনপি দাবি করে আসছে, এসব মামলার কোনো ভিত্তি নেই এবং এটি ছিল কেবল তাকে রাজনীতি থেকে দূরে রাখার একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র।

তবে দীর্ঘ নির্বাসন ও আইনি লড়াই শেষে রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ২৬৬টি ফ্লাইট বাতিল

ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলে সরকার সহায়তা করবে

ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

মৃত্যুপুরী থেকে ফেরার আকুতি ৩১ নাবিকের

দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানিমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস