হোম > জাতীয়

বিমানের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিয়েছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

স্টাফ রিপোর্টার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর চেয়ারম্যানের পদ থেকে সরে যাচ্ছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ সোমবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে। এই পত্র অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানো হয়েছে।

গত বছরের ২৬ আগস্ট মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদে নিযুক্ত করে শেখ বশিরউদ্দীনকে। তিনি বিমানের সাবেক চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন।

এদিকে আজ সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদরদপ্তর ‘বলাকা’য় তাঁকে কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী সংবর্ধনা দেবেন বলে জানা গেছে। শেখ বশিরউদ্দীন একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা