হোম > জাতীয়

হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হাজিদের সুবিধার কথা বিবেচনা করে হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছার ফলে ইতোমধ্যে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

বক্তব্যে ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।

মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে এবং মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর পরিচালনায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে।

মাহফিলে সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা বয়ান পেশ করেন। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

দেশীয় সমস্যা সমাধানে গবেষণার বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে

দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন মাহমুদুর রহমানকে হয়রানি কেন: নাঈম

হাসিনা ইস্যুতে বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে আইসিজেতে যাবে, যা বললেন স্পিকার হাফিজ

একাত্তরে বাঙালিদের সহায়তা নয়, পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছে ভারত: স্পিকার হাফিজ

আদানির একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ কমল ৫০০ মেগাওয়াট

সংসদকে কার্যকর করতে সংবিধানের বিধান বাস্তবায়ন জরুরি: ডেপুটি স্পিকার

ঢাকা মেডিকেলে দুই কারাবন্দীর মৃত্যু

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষা শিক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক বহুগুণে এগিয়ে যাবে: পাকিস্তানের তথ্যমন্ত্রী

সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান