হোম > জাতীয়

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ফুটবল-ক্রিকেটের মতো সারা দেশে টেবিল টেনিসকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়া ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চায় সরকার। ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে নতুন বিষয় হিসেবে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে। এরপর প্রতিবছর ধারাবাহিকভাবে অন্যান্য শ্রেণিতেও বিষয়টি যুক্ত হবে এবং বিদ্যালয়গুলোতে নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্ট পড়ানো হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ক্রীড়া অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব কথা বলেন।

এ সময় তিনি নিজে টেবিল টেনিস খেলে প্রতিযোগিতার উদ্বোধনী পর্বের সূচনা করেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী।

এতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি। এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিন সকাল ১১টায় ক্লাবের আবদুস সালাম হলে টেবিল টেনিস (দ্বৈত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ৬৪ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় আনোয়ার হোসেন (এনসিসি ব্যাংক) চ্যাম্পিয়ন, মাহবুব রেজা (৭১ টিভি) রানার্সআপ এবং শামীম হাসান (প্রতিদিনের বাংলাদেশ) তৃতীয় স্থান অধিকার করেন।

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

মালয়েশিয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ ইহতেশামুল হক

দল-মত ও অঞ্চল নয়, উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলার মানুষ: এলজিআরডি মন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো শেখ পরিবারের সদস্যদের নামে পাঁচ স্থাপনা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে অবরোধ

শিক্ষা অধিদপ্তরের দুর্নীতির সঙ্গে আপস নয়: সেলিম ভূঁইয়া

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি