হোম > জাতীয়

নতুন সরকারের ধর্মমন্ত্রী সম্পর্কে যা জানা গেলো

আমার দেশ অনলাইন

বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যরা ইতোমধ্যেই শপথ নিয়েছেন। এ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ষষ্ঠবারের মত নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি ২০ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে একজন সম্ভ্রান্ত আলেম পরিবারের জন্মগ্রহণ করেছেন। তার দাদা দারুল উলূম দেওবন্দের শিক্ষক ছিলেন। তিনি ১৯৮৬ সালের ৩য় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেব সংসদ সদস্য নির্বাচিত হন ও ১৯৮৮ সালে দ্বিতীয় বার এবং ১৯৯৬ সালে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২ মে ১৯৯০ থেকে শুরু করে ৬ ডিসেম্বর ১৯৯০ পর্যন্ত হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর তিনি জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং জাতীয়তাবাদী দলের মনোনয়নে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে ৫ম বার সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০৯ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুমিল্লা-৩ আসন থেকে ষষ্ঠবার সংসদ সদস্য নির্বাচিত হন।

চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা