হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা। বুধবার রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন চিফ হুইপ, বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। এছাড়া হুইপ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সংসদের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা, আইন প্রণয়ন প্রক্রিয়ায় শৃঙ্খলা ও সমন্বয় রক্ষা এবং সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সংসদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের দায়িত্ব পালনে নিষ্ঠা, ঐক্য ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান বলে জানা যায়।

নবনিযুক্তরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংসদের মর্যাদা সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজিবির উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

এক টাকাও দুর্নীতি করিনি, কাউকে করতেও দেইনি: আসিফ নজরুল

নীতিমালা চূড়ান্ত, ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যারা

রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে: পররাষ্ট্রমন্ত্রী

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করলো ইসি

আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন: ধর্মমন্ত্রী

তারেক রহমানকে সভাপতি করে নিকার গঠন

অফিসে উপস্থিতির নতুন নির্দেশনা যাদের জন্য বাধ্যতামূলক নয়

বাংলাদেশের কাছে ইরান কী চায়, জানালেন রাষ্ট্রদূত