হোম > জাতীয়

দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ হাজি

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

পবিত্র হজব্রত পালন শেষে রোববার দেশে ফিরেছেন ৩৭,৪৩৫ জন হাজি। সোমবার নয়টি ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন করবেন আরও ৩,৬৪৬ জন। এর মাধ্যমে অর্ধেকেরও বেশি হাজি দেশে পৌঁছে যাবেন। বাকি হাজিরা পর্যায়ক্রমে ফ্লাইট শিডিউল অনুসারে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।

দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেছেন অনেক হাজি। জানিয়েছেন তাদের হজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হাজিরা। সরকারি মাধ্যমে হজ পালনকারী হাজিরা সরকারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মানুষকে সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার পর্যন্ত মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার হতে স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে ৫৮,০৪৯টি। এছাড়া সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন। এ বছর হজ পালনে এসে এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২ জন হজযাত্রী।

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও নীতিনির্ধারণ বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা

রিজার্ভ চুরি মামলায় ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

২০২৮ সালের আগেই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল চালু হবে

মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল