হোম > জাতীয়

রাতেই সিঙ্গাপুর থেকে আসছেন ডাক্তার-নার্সরা: সায়েদুর রহমান

স্টাফ রিপোর্টার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানিয়েছেন, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আজ রাতেই ডাক্তার ও নার্সরা ঢাকায় আসছেন।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, তারা ঢাকায় এসে সবকিছু পর্যালোচনা করবেন এবং এরপর কাউকে বিদেশে চিকিৎসার জন্য তারা সুপারিশ করলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নিবে। সায়েদুর রহমান আরো বলেন, আহতদের ২জনকে কেবিনে পাঠানো হয়েছে। ১০ জন শঙ্কামুক্ত। বাকি ৩০জনের মধ্যে ১০জন আশঙ্কাজনক। সব হাসপাতালে ভর্তি আছে ৬৯জন।

এদিকে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। আইএসপিআর-এর দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী