হোম > জাতীয়

পুরানো কাঠামো দিয়ে আধুনিক সাংবাদিকতা সম্ভব না: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

পুরানো কাঠামো দিয়ে আধুনিক সাংবাদিকতা সম্ভব হবে না বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে।

সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা চিন্তা করছি, পূর্ণাঙ্গ স্বাধীনতার চিন্তা করছি। স্বাধীনতা যেন নৈরাজ্যে পরিণত না হয়, তাই আমরা সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নীতি নির্ধারন করা হবে। সরকার ভিশন দেখাতে পারে। বাকি কাজ সাংবাদিকদেরই করতে হবে। বাজার অর্থনীতির কারণে একজন উদ্যোক্তা কিভাবে তার লগ্ন উঠিয়ে নেবেন, সেটা তার সিদ্ধান্ত। কিন্তু সরকার এমন কোনো উদ্যোক্তাকে বরদাশত করা হবে না যে, সাংবাদিকদের বেতন দিতে পারবে না।

তিনি আরো বলেন, চিন্তাশীল ব্যক্তিরাই কেবলমাত্র সাংবাদিকতা পেশায় থাকতে পারে। আমরা যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ নীতিমালা নিয়ে আপনাদের সামনে হাজির হব।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুকতাদির অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাওহার ইকবালের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী , শায়রুল কবির প্রমুখ।

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পান: স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন ও স্বাধীন তদন্তের দাবি

গুমের তদন্ত পুলিশের হাতে থাকা যৌক্তিক নয়

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

সংসদ অভিমুখে পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান

খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জে যাচ্ছে ফুলবাড়িয়া টার্মিনাল

ঢাকার যানজট কমাতে চার মাসের অ্যাকশন প্ল্যান

মালয়েশিয়ায় প্রবাসীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা