হোম > জাতীয়

বিমানে পদোন্নতি বিতর্ক: সকালে দায়িত্ব, বিকেলেই প্রত্যাহার

স্টাফ রিপোর্টার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মকর্তাদের পদোন্নতি ও দায়িত্ব প্রদান প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে থাকা ফ্লাইট সার্ভিস বিভাগের ব্যবস্থাপক শাহনাজ বেগমকে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হয়েছে ।

সূত্র জানায়, গতকাল মঙ্গলবার শাহনাজ বেগমকে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে একই দিন সেই দায়িত্ব প্রত্যাহার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিমানে কর্মকর্তাদের পদোন্নতি ও দায়িত্ব বণ্টন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, শিডিউলিং ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি পক্ষপাতমূলকভাবে ফ্লাইট ডিউটি বণ্টন করেছেন, যার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী বঞ্চিত হয়েছেন । এ নিয়ে বিভিন্ন সময় অভ্যন্তরীণ অসন্তোষও তৈরি হয়েছিল বলে জানা গেছে।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলায় শাহনাজ বেগমের নাম আসামি হিসেবে উল্লেখ থাকার পরও তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক কর্মী। তাদের মতে, অভিযোগগুলো নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

তবে এসব অভিযোগের বিষয়ে শাহনাজ বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম বলেন, ম্যানেজার শাহনাজ বেগমকে ডিজিএম হিসেবে স্থায়ী পদোন্নতি দেওয়া হয়নি, অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজন মনে না করলে সেই দায়িত্ব প্রত্যাহার করতেই পারে।

ঘটনাটি নিয়ে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তারা দায়িত্ব প্রদান ও পদোন্নতি প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

সাগরে গভীর নিম্নচাপে ঝোড়ো হাওয়ার আভাস, বন্দরে সংকেত বহাল

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা ওবায়দুর গ্রেপ্তার

ফুটপাতে শ্রমিকের প্রাণহানি, ছেড়ে দেওয়ার পর ফের গ্রেপ্তার কিশোর চালক

৬০ কোটি টাকার লেনদেন, পলাতক নঈম নিজাম ও স্ত্রী ফরিদার বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানির চেয়ে বেশি বেতন সচিবদের, কার কত

সৌরবিদ্যুৎসহ বিকল্প জ্বালানি ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে: এ্যানি

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির