হোম > জাতীয়

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আমার দেশ অনলাইন

আবারো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ। শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার বিষয়ে কথা বলেন।

এক সাংবাদিক ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার একাধিক সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার টাইমিং বা সময়কালকে আকর্ষণীয় উল্লেখ করে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চান। জবাবে মুখপাত্র স্পষ্ট করে বলেন, এই সাক্ষাৎকারগুলোর বিষয়ে তার কোনো মন্তব্য নেই।

এদিকে অন্য এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, তাদের সঙ্গে সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, এ বছরের ডিসেম্বরে তার দেশে ফেরা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তার কোনো বোঝাপড়া হয়নি। সরকারের সঙ্গে নেপথ্যে কোনো আলোচনাও হচ্ছে না। দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছেন। আইনজীবীদের সঙ্গে যোগাযোগের নিশ্চয়তা দাবি করেছেন। বলেছেন, তিনি চান স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হোক।

এ বিষয়ে শেখ হাসিনা ভারত সরকারকে কিছু জানিয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়। জয়সওয়াল ওই প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়েও তার কিছু জানা নেই।

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা

নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে বাজারে কেমন প্রভাব পড়বে