হোম > জাতীয়

ঈদের আগের দিন রাজধানীতে ঝড়-বৃষ্টি

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি কখনো ভারি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে হচ্ছে দমকা হাওয়া। এ ধারা আগামীকাল ঈদের দিনসহ কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার পর থেকে রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়। একই সঙ্গে বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন শোনা যায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিনও দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিমন্ত্রী

বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

কক্সবাজার এক্সপ্রেসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন

ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন: ই.আ. মহাসচিব

উত্তরায় ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন তরুণী

দেশবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের জামাত অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার

সৌদির সঙ্গে মিল রেখে দেশের কয়েক স্থানে ঈদ উদ্‌যাপন