হোম > জাতীয়

এদেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে: ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি। এদেশকে কুরআনের আলোয় আলোকিত করতে হবে।

শুক্রবার রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা আরবি না হওয়ার পরও আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরবি ভাষাভাষীদেরকে পরাজিত করে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার অর্জন করছে। এদের এই অর্জনে গর্বে আমাদের বুক স্ফীত হয়ে ওঠে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, ১৭ বছর ধরে পিএইচপি কুরআনের আলো এদেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোরআনের পাখিদেরকে খুঁজে বের করে আনছে। এদেশের বিভিন্ন স্থানে প্রতিভা ছড়িয়ে আছে। পিএইচপি কুরআনের আলো সেসব প্রতিভাবানদেরকে বাছাই করে আনছে। এসকল প্রতিযোগীদের অনেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে। তিনি এরূপ প্রতিযোগিতা আয়োজনের জন্য পিএইচপি ফ্যামিলি, কুরআনের আলো ফাউন্ডেশন ও এনটিভিকে ধন্যবাদ জানান।

পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মো. মহসিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন কুরআনের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন ও তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজেট ব্র্যান্ড ম্যানেজার হাম্মাদ আমিন।

এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের হাফেজ মহিব্বুল্লাহ মাসুম। এ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে ঝিনাইদহের হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ, ৩য় হয়েছে নেত্রকোনার হাফেজ শোয়েবুর রহমান এবং ৪র্থ হয়েছে কুমিল্লার হাফেজ আবদুল্লাহ আল সামিম।

কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি ও ইনফিনিটি মেগা মল। এ আয়োজনের কো-স্পন্সর ছিলো আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও স্মার্ট একটিভ গোল্ড মেহেদি। পরে উপদেষ্টা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে। এবারের আয়োজনটি ছিলো ১৭তম।

হাসপাতালে ভর্তি অর্ধেক রোগী মানসিক সমস্যায় আক্রান্ত

দেশে এসেও স্বস্তিতে নেই বিদেশফেরত নারী শ্রমিকরা

৩৪ হাজার পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা

কৃষির তিন প্রকল্পে নতুন পিডি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার

রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম

দেশীয় শিল্পের বিকাশে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে: টুকু

বিশ্বমঞ্চে বাংলাদেশি স্থপতিদের তুলে ধরতে চায় সরকার: মাহ্‌দী আমিন

পদত্যাগকারী এমপি কি বিচারের মুখোমুখি হয়েছেন, প্রশ্ন মারদিয়া মমতাজের

কর্মসংস্থান সৃষ্টিতে ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছে সরকার