হোম > জাতীয়

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

আমার দেশ অনলাইন

গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চারদিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত রিমান্ডের এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামিদের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী মাহবুবুর রহমানসহ বেশ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

এর আগে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তখন বাসায় থাকা নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। একই সময়ে নিহত মরিয়মের বাবাও উপস্থিত ছিলেন। তিনি মামলা করার পর এমপি ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

টেকসই উন্নয়নে সমুদ্র সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে

ঢামেকে দুই কারাবন্দীর মৃত্যু

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

হামে আরো ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫

গাজী নজরুলের বিষয়ে চিঠি পাইনি, পেলে ব্যবস্থা: ইসি সচিব

বিপিএম পিপিএম পাচ্ছেন পুলিশের ৯২ জন

সাত মাসে জ্বালানি তেলের দাম লিটারে কত বাড়ল

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম সমন্বয় করেছে সরকার

এমপি নজরুল ও স্ত্রীকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ