হোম > জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য: সংস্কৃতি উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যখন চারপাশে ভয়ের আবহ, অনিশ্চয়তা আর ক্রমাগত আত্মপ্রবঞ্চনা ছড়িয়ে পড়ে তখন দ্রোহ ও প্রতিবাদের প্রবল ঝড়ে তাকে রুখে দাঁড়াতে হয়। জুলাই গণঅভ্যুত্থান সেই রুখে দাঁড়াবার এক মহাকাব্য।

তিনি বলেন, এদেশের তরুণরা দেয়ালে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে তাদের স্বপ্নের বাংলাদেশের কথা বলেছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্যদিয়েই জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিহিত।

শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ তাহির জামান প্রিয়'র ওপর নির্মিত চলচ্চিত্র 'UNKNOWN 30Y' এর প্রিমিয়ার শোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম, তাহির জামান প্রিয়'র মা শামসি আরা জামান, ইতিহাসবিদ ও সংগঠক আমিরুল রাজীব এবং চলচ্চিত্রটির নির্মাতা রজত তন্ময়।

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে, তিন সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা